সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নরসিংদীতে দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে শিক্ষার্থীদের

মো: শফিকুল ইসলাম মতি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

খাদিজা আক্তার উত্তর বাগহাটা এলাকার বাসিন্দা মো. হানিফ মিয়ার মেধাবী কন্যা। জানা গেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তামিম (পিতা: কাজল মিয়া) ও তার সহযোগীদের নাম উঠে এসেছে।

মানববন্ধনে নিহতের বাবা হানিফ মিয়া, মা সেলিনা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রাহেল আহমেদ, এবং সহপাঠীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “খাদিজা ছিলো আমাদের গর্ব, মেধাবী ও স্বপ্নবাজ একটি মেয়ে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই খুনি তামিমসহ সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি দেওয়া হোক।”

বক্তারা আরও বলেন, “প্রতিনিয়ত মেয়েরা ঝুঁকির মধ্যে আছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এখনই সময় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।” পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102