সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

লাহিড়ী পশুর হাটে অতিরিক্ত টোল হাসিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুরহাটে আবারো অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ইতি পূর্বে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরেও কমেনি গরু ছাগলের অতিরিক্ত টোল আদায়।

২০ মার্চ( শুক্রবার) দুপুরে পশুরহাটে সরেজমিনে তদন্ত করে জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা করে টোল আদায়ের নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ৫৫০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা করে অনিয়মভাবে টোল আদায় করছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।

এ ব্যাপারে হাট ইজারাদার আব্দুর রশিদকে পাওয়া না গেলে হাটে শেয়ারে থাকা এক ব্যক্তি উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেন- আপনারা অনুমতি ছাড়া হাটে প্রবেশ করলেন কেন।  হাটে প্রবেশ করলে ইজারাদারের অনুমতি লাগে সেটা জানেন না।  এ কথার পরিপ্রেক্ষিতে হাটে আসা জনগন ইজারাদার গংয়ের উপর ক্ষিপ্ত হলে হাট থেকে কেটে পড়েন তিনি।

উপজেলা নির্বাহি অফিসার পলাশ বর্ম্মনকে মুঠোফোনে কল করা হলে তিনি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে সরেজমিনে পাঠালে অতিরিক্ত টোলের সত্যতা পান এবং গরু প্রতি ২৫০ টাকা লিখতে বলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102