রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জলঢাকায় প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতড়ন

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :
১২ নভেম্বর, বুধবার

নীলফামারীর জলঢাকায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষি উৎপাদন সম্প্রসারনে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জলঢাকা কৃষি অফিস প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরন করেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তালিকাভূক্ত কৃষকদের মাঝে শরিষা, গম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার জনাব মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগি কৃষকগন উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭৪০ জন কৃষককে প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরন বিতরন করা হবে। উপস্থিত উপকারভোগি কৃষক মোজাম্মেল হক প্রণোদনা হিসাবে কৃষি উপকরন পেয়ে খুব আনন্দিত বলে জানান। তিনি বলেন, বিনামুল্যে সরকার থেকে কৃষি উপকরণ পাওয়ায় তার উৎপাদন খরচ কম হবে এবং ত শস্য উৎপাদনে আরও বেশী মনোযোগি হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে সুষ্ঠ যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রান্তিক চাষীদের এসব তালিকা তৈরী করেছেন। তালিকাভুক্ত চাষীদের মাঝে কৃষি উপকরন বিতরনের মাধ্যমে তাদের উৎসাহিত করা ও কৃষিখাতে সরকার প্রদত্ত ভর্তুকি কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102