সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

কুমিল্লা তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদী(স.) দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ কাজ না করে মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.মাহবুবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো.বজলুর রহমান মোল্লার যৌথ স্বাক্ষরে ১৪ লাখ ২৫ হাজার টাকা উত্তলোন করে আত্মসাৎ করে। এঘটনা দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বুধবার (৫নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, স্থানীয় মজিদপুর ইউপি প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা সভাপতি মো.সানোয়ার হোসেন সরকারসহ অভিভাবক সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের সাথে বৈঠকে বসেন, বৈঠক চলাকালীন সময় দুর্নীতি দমন কমিশন দুদক কুমিল্লা উপসহকারী পরিচালক মো.ইমরান খান ও সিদ্দিকুর রহমান রবেল তদন্তে আসেন। দীর্ঘ ৩ ঘন্টা আলোচনা করে উক্ত মাদ্রাসার সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ কাজ করার সিদ্ধান্ত গৃহিত হলে আজকেই বুধবার বিকাল তিনটায় নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার।

এবিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী অভিযুক্ত মাহবুবুর রহমান বলেন,মাদ্রাসা সুপারের স্বাক্ষরসহ বিলটি আমার কাছে আসলে, আমি সুপারের নিকট জানতে চাই কাজ সম্পন্ন হয়েছে কি না? তখন তিনি আমাকে বলেন কাজ সম্পন্ন হয়েছে তখন আমি স্বাক্ষর করেছি। পরবর্তীতে জানতে পারি কোনো কাজই করে নাই। তখন আমরা ঠিকাদারকে ডেকে এনে বিলের উত্তোলনকৃত সব টাকা পে-অর্ডার করে আমাদের অফিসে রেখেছি। তিনি আরও বলেন, আজকে আমিসহ তিতাস উপজেলা প্রশাসন ও মাদ্রাসা সভাপতি এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গের সাথে আলোচনা করে কাজটি করার জন্য সিদ্ধান্ত হয় এবং আজকেই কাজ শুরু করেছে ঠিকাদার।

এবিষয়ে তদন্তে আসা দুর্নীতি দমন কমিশন দুদক কুমিল্লা উপসহকারী পরিচালক মো.ইমরান খান বলেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৩-২৪ অর্থ বছরে বেসরকারি রাজস্ব বাজেটের আওতায় দুধঘাটা নুরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণের জন্য ১৪ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ আসে কিন্তু কাজ না করে সংশ্লিষ্টরা পুরো বিল উত্তোলন করে নেওয়ার অভিযোগে আমরা সরেজমিনে তদন্তে এসে প্রতীয়মান হই এবং দেখতে পাই দৃশ্যমান কোনো কাজ করে নাই। এখন আমাদের তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠাব, প্রধান কার্যালয় আমাদেরকে যেই নির্দেশ দিবে পরবর্তীতে আমরা সে মোতাবেক কাজ করবো।

মাদ্রাসার সভাপতি সানোয়ার হোসেন সরকার বলেন, ২৩-২৪ অর্থ বছরে মাদ্রাসার সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণের জন্য ১৪ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ আসে কিন্তু কাজ না করে মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিল, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপসহকারী প্রকৌশলী বজলুর রহমানের যৌথ স্বাক্ষরে সম্পন্ন বিল উত্তোলন করে আত্মসাৎ করে। আমি জানতে পেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করি। আপনারা দেখেছেন আজকে দুর্নীতি দমন কমিশন দুদক কুমিল্লা তদন্তে এসেছে। এদিকে উপজেলা প্রশাসন ও অভিযুক্ত সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান এসেছে কাজটি করার জন্য আমরা বলেছি আগে বিচার হবে তার কাজ করবে, পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মাদ্রাসার অভিভাবক সদস্য বৃন্দ বসে আলোচনা সাপেক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়, তবে কাজ না করে বিল উত্তোলন কারীদের বিচার চাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন,জেলা প্রশাসক মহোদয় তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত চলমান আছে, পাশাপাশি মাদ্রাসার সীমানা প্রাচীর ও প্রধান ফটক নির্মাণ কাজও চলবে। তবে যারা কাজ না করে বিল উত্তোলন করেছে তদন্তে প্রমাণিত হলে তারা বিচারের আওতায় আসবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102