রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রানীশংকৈলে ১১১৫০ জন কৃষককে সার বীজ বিতরণ

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

পেয়ার আলী – ঠাকুরগাঁও:

বুধবার (৫ নভেম্বর) সকালে কৃষকদের মাঝে সরকারি ভাবে গম-সরিষা বীজ ও সার বিতরণ করা হয় | কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। বক্তব্যে তিনি কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের এ কৃষি বান্ধব কর্মসুচী প্রশংসা করেন। ইউএনও তার বক্তব্যে সরকারের এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এইসাথে তিনি এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি অফিসের তথ্য মতে–সরিষা ৫৯০০ জন, গম ৫২০০জন, পেঁয়াজ ৩০, চিনাবাদাম ২০ জন মোট ১১১৫০ জনসহ ২০ কেজি করে সার দেওয়া হবে | অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102