সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সরকারি চাল জব্দ : ২ জনের জেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

পেয়ার আলী, জেলা প্রতিনিধি : 

রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সেবুলালের গুদামে ৯৯ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করা হয়েছে।

২০ মার্চ ( বৃহষ্প্রতিবার) সকাল থেকে নিয়ম অনুযায়ী চাল দেওয়া শুরু হলে কিছু অসাধু চক্র গায়ের জোরে সেবুলালের গুদামে ৯৯ বস্তা চাল গোপনে রেখে দেন। গোপন সুত্রের মাধ্যমে নাম বলতে অনিচ্ছুক এক সাংবাদিককে ভুক্তভোগীরা মুঠোফোনে জানালে সেটা সময় কালক্ষেপন না করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌছান এবং সেবুলালের গুদামে অভিযান পরিচালনা করে ৯৯ বস্তা চাল জব্দ করেন এবং ২ জনকে দোষী সাব্যস্ত হিসাবে প্রমান পান।

এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারীকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান– আমি যতগুলো নাম পেয়েছে সবগুলো বাড়ি বারি গিয়ে দিয়ে আসছি। আমি খুব অসুস্থ বিছানায় আছি।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা দবিরুল জানান– অসাধুচক্রের কিছু লোকজন আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং জোর পুর্বক সরকারি চাল নিয়ে চলে যান। আমরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন জানায় — বিকাল থেকে আমি অনিয়মের অভিযোগ পাই।  আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি এবং সরকারি ৯৯ চালের বস্তা আটক করি।  ১৮৬ ধারায় নুরালম এবং অনুপ রায়কে এক মাসের জেল দেয়া হল। জব্দকৃত সরকারি চাল এতিম- মাদ্রাসায় ৬০ কেজি করে বন্টন করা দেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102