মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন গ্রেপ্তার জনমনে স্বস্তি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

পীরগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে টিউবওয়েল বিতরণ

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের জিযাউল ইসলাম জিয়ার মিল চাতালে আনিসুর হকের সহযোগিতায় এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা হায়দার, সুমন, কাওসার, রাসেল। পরে প্রধান অতিথি ৬০টি দুস্থ পরিবারের মাঝে পাইপ, ফিলটাসহ টিউবওয়েল বিতরণ করেন।

উল্লেখ‍্য যে, টিউবওয়েলসহ যাবতীয় মালামাল ফ্রি বিতরণের পাশাপাশি স্থাপনসহ নিরাপদ পানি উত্তলনের উপযোগী করে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102