সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ড্যাব কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর তিনজন খ্যাতিমান চিকিৎসক

আবুল হাশেম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

জাতীয়তাবাদী পেশাজীবীদের শীর্ষ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর তিন কৃতি চিকিৎসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন — ডাঃ মোঃ ওয়াসিম হোসেন উপদেষ্টা, ডাঃ মোঃ মোফাখখারুল ইসলাম সহ-সভাপতি এবং ডাঃ মোঃ মনোয়ার তারিক সাবু সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব কেন্দ্রীয় কমিটির সকল নেতাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব), আঞ্চলিক জেলা কমিটি, রাজশাহী।

অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন —এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি, রাজশাহী’র সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম।

তারা নবনির্বাচিত চিকিৎসক নেতৃবৃন্দের সাফল্যমণ্ডিত মেয়াদ কামনা করেন এবং জাতীয়তাবাদী চিকিৎসক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102