সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ভুমি মন্ত্রণালয় কে স্বচ্ছ ও জালিয়াতি মুক্তির স্বিদ্ধান্ত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করার লক্ষ্যে আক্কেল ক উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ছয় শ্রেণির দলিল চূড়ান্তভাবে বাতিল করতে যাচ্ছে সরকার।

ভূমি মন্ত্রণালয় থেকে জানা গেছে, আসন্ন জুন মাসের মধ্যেই এই বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আগামী জুলাই মাস থেকে সারাদেশে ডিজিটাল ভূমি জরিপ (বিডিএস) কার্যক্রম আরও জোরদার করা হবে।

সরকার মূলত এমন কিছু নির্দিষ্ট দলিলকে বাতিল করতে চাইছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা ও বিরোধ সৃষ্টি করতে পারে। চলমান দলিল স্ক্যানিং ও অনলাইনকরণ প্রক্রিয়ায় এসব বাতিলকৃত দলিল স্ক্যান বা ডিজিটাল ফর্মে রূপান্তর করা হবে না।

১. প্রতারণামূলক হেবা দলিল: হেবা দলিল তৈরির নির্ধারিত নিয়ম মানা হয়নি এমন দলিল, যেখানে প্রতারণা, জালিয়াতি বা অসুস্থ ব্যক্তিকে ব্যবহার করে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, সেগুলো বাতিল হবে।

২. সীমালঙ্ঘনকারী ওসিয়তনামা দলিল: ইসলামী বিধানের এক-তৃতীয়াংশ সীমা লঙ্ঘন করে অথবা কোনো ওয়ারিশকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে ওসিয়ত করা হলে সেই দলিল বাতিল বলে গণ্য হবে। তবে পূর্বের ওসিয়ত বাতিল করে পরবর্তীতে করা নতুন ওসিয়ত বৈধ থাকবে।

৩. রেজিস্ট্রেশনবিহীন দলিল: মহুরীর মাধ্যমে তৈরি হয়েছে কিন্তু আইনগতভাবে নিবন্ধন করা হয়নি, এমন সব দলিল বাতিল হিসেবে গণ্য হবে এবং ডিজিটালকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে না।

৪. জাল দলিল: ভুয়া ও প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে এমন সব দলিল প্রশাসনের নজরে এলে তা বাতিল করা হবে। সরকার মনে করছে, অনলাইনে যুক্ত হয়ে গেলে এই জাল দলিল বাতিল করা কঠিন হতে পারে।

৫. ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল: রাজনৈতিক বা প্রভাব খাটিয়ে জোরপূর্বক সম্পত্তি দখল করে দলিল প্রস্তুত করা হলে, সেসব দলিলও বাতিলের আওতায় আসবে। ভুক্তভোগীরা আইনি প্রক্রিয়ায় তাদের মালিকানা ফিরিয়ে নিতে পারবেন।

৬. অংশের চেয়ে বেশি জমি বিক্রির দলিল: কোনো ওয়ারিশ যদি তার প্রকৃত প্রাপ্য অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে থাকেন, তবে অতিরিক্ত অংশের দলিলটি অবৈধ হিসেবে গণ্য হবে। প্রকৃত ওয়ারিশ আদালতের মাধ্যমে তার অংশ ফেরত নিতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো জমির মালিকানায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, একই সঙ্গে, জালিয়াতির শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এই আধুনিক ভূমি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102