সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রপ্তানি পণ্য বাংলাদেশ থেকে বহির্গমন ব্যবস্থা অব্যাহত আছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

২৬/১০/২০২৫ তারিখে কয়েকটি জাতীয় পত্রিকায়/মিডিয়ায় বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬:০০ টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত প্রদান করা হয়েছে মর্মে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত/পরিবেশন করা হয়েছে। সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার ও সেবাগ্রহীতাদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক সকলের জ্ঞাতার্থে প্রকৃত তথ্য জানানো হলো।

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্যের প্রবেশ/বহির্গমনে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নতুন কোন আদেশ/বিধিনিষেধ আরোপ করা হয়নি। বরং পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রপ্তানি পণ্য বাংলাদেশ থেকে বহির্গমন ব্যবস্থা অব্যাহত আছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকল সেবাগ্রহীতাকে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সেবা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কে সৃষ্ট বিভ্রান্তি দূর করে প্রকৃত তথ্য পাঠকদের উদ্দেশ্যে প্রচার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিশেষভাবে আহ্বান জানাচ্ছে।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102