সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-২

১। ”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাবর রোড এলাকার ৭ নং সেক্টরে অদ্য ২৪/১০/২০২৫ তারিখ রাতে যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‍্যাব-২। উদ্ধারকৃত আলামতসমূহ :
১। ০১টি বিদেশী ৭.৬৫ মি:মি: পিস্তল।
২। ০১টি ম্যাগাজিন।
৩। ০৩ রাউন্ড তাজা গুলি।
৪। ০৫ টি সামুরাই।
৫। ১০ টি লোহার দা।
৬। ০২ টি চায়নিজ কুড়াল।
৭। ০৪ টি পেট্রোল বোমা।
৮। ১০ টি পেট্রোল বোমা তৈরির জন্য ব্যবহৃত খালি কাঁচের বোতল।
৯। ১০ টি হান্টার বিয়ার ক্যান।
১০। ৩৩ টি এসএস পাইপ এর লাঠি।
১১। ১৪ টি কাঠের লাঠি।
১২। ৩০ টি পুরাতন হেলমেট।

৩। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়ছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র‌্যাব। ফলশ্রুতিতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও যৌথ বাহিনীর আভিযানিক দল ২৪/১০/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের বাবর রোড এলাকার ০৭ নং সেক্টরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব -২ ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত রাখবে।

উদ্ধারকৃত আলামত সমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102