সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রেমিটেন্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে এবং এয়ারপোর্টে সুযোগ সুবিধা বাড়ানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা (২০ অক্টোবর, ২০২৫ খ্রি.):

প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে আসা-যাওয়ার চেষ্টা করে। কেননা, বিমানে তাদের ভাষা বুঝতে সহজ হয় ও দেশি খাবার খেতে পারে। সেজন্য বিমানের সার্ভিসের মান আমরা বাড়ানোর চেষ্টা করছি।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যে যাতে ই-গেট চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেইট দিয়ে ঢুকতে পারবে। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে সকল বিদেশস্থ বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে একটা বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি করে দেয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

নির্বাচন নিয়ে সংশয় বা চ্যালেঞ্জ রয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো সংশয় নেই, তবে চ্যালেঞ্জ রয়েছে। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যা আগে কখনো ছিলো না। তাছাড়া গত তিন জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে এ নির্বাচনে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডিসি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102