সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

হাকিমপুরে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের ভূক্ষা মিছিল

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলিঃ

বে-সরকারি শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ভূখা মিছিল করেছে। অপর দিকে দীর্ঘ এক সপ্তাহ থেকে স্কুল ও মাদ্রাসার ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাকরা।

রবিবার (১৯ অক্টোবর) সকল দশটার পর থেকে উপজেলার খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কন্দর্পুর দাখিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা হাতে তালা ও বাটি ভূখা মিছিল করেছে।

খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও দিলাজার রহমান বলেন, শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি (মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫%) আদায়ের লক্ষ্য গত ১২ অক্টোবর থেকে আমরা কর্ম বিরতি পালন করে আসছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ম দিনে আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে তালা বাটি হাতে নিয়ে ভূখা মিছিল করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি পালন অব্যাহত থাকবে।

কন্দর্পুর দাখিল মাদ্রাসার সুপার হাফিজুল ইসলাম বলেন, বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায দাবি সরকার বাহাদুরের মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। একজন রিকসা চালক ও এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া পায় না এবং পাঁচশত টাকায় ডাক্তার পরামর্শ ফি হয় না ঔষধ তো দূরের কথা। তাই অনতিবিলম্বে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাশে ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

স্কুলের শিক্ষার্থী রোমানা আক্তার ও মেহেদী হাসান বলেন, আমরা দশম শ্রেণির শিক্ষার্থী। আমাদের শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন চলতিছে তাই স্কুলের ক্লাস পরীক্ষা ও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমারা বিপাকে পড়েছি। আর অল্প দিন পরে এসএসসির নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এমন সময় ক্লাস হচ্ছে না। তাই আমাদের শিক্ষক কর্মচারীদের জন্য সরকার এর নিকট অনুরোধ করছি।

কৌশিক চৌধুরী
হিলি, প্রতিনিধি
০১৭৭৭৪০২৫০৯

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102