সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সাংবাদিক এস, এস হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাগেরহাটের সাংবাদিক এস,এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার। মানববন্ধনে বক্তব্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান,দৈনিক এই আমার দেশ এর স্টাফ রিপোর্টার, সরাইল সাংবাদিক পরিষদের সেক্রেটারী মোঃ ফারুক আহাম্মেদ,মোঃ রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মোঃ খোকন মিয়া, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102