সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

নীলফামারীর ১০ কলেজে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস — উদ্বেগে শিক্ষা মহল

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলার শিক্ষাক্ষেত্রে এক চরম হতাশার চিত্র ফুটে উঠেছে। জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা যায়।

পাসশূন্য কলেজগুলোর মধ্যে রয়েছে — কিশোরগঞ্জ উপজেলার নয়নখান স্কুল অ্যান্ড কলেজ (৫ জন পরীক্ষার্থী), জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন), চাওড়াডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), গোলমুন্ডা আদর্শ কলেজ (৩ জন), ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ (২ জন), ডিমলা সীমান্ত কলেজ (২ জন), গয়াখড়িবাড়ী গার্লস কলেজ (২ জন), নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ (১ জন) এবং সৈয়দপুরের সাতপাই হাই স্কুল অ্যান্ড কলেজ (১ জন)।

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “জেলায় ১০টি কলেজের কেউ পাস না করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে কারণ খতিয়ে দেখা হবে। কোনো প্রকার গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষাবিদরা মনে করছেন, এসব প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম, শিক্ষক উপস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং পরীক্ষার প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা জরুরি। পাশাপাশি শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানো ও শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো একাডেমিক তদারকি, শিক্ষার মানোন্নয়ন কর্মশালা এবং শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উদ্যোগ নিলে আগামী বছরগুলোতে এই পরিস্থিতি বদলানো সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102