সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

“হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫

অদ্য বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে “হাত রেখে হাতে-উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুল হাসান, সচিব, খাদ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অকিবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ তাহের; FAO Representative in Bangladesh Dr. Dia Sanou; IFAD Country Director in Bangladesh Dr. Valantine Achancho, স্বাগত বক্তব্য রাখেন ডঃ নাজমুন নাহার করিম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ. এইচ. এম. সাইফুল ইসলাম, বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী প্রযুক্তির প্রযোগ বিষযে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ), কৃষি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও, পুষ্টি নিরাপত্তা ও খাদ্যের গুণগত মান উন্নযনে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। তাঁরা কৃষক, গবেষক ও নীতিনির্ধারকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য উৎপাদনের আহ্বান জানান।

আলোচনা শেষে অতিথিরা বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, গবেষক শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102