সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তাসনিম মুহসিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

তাসনিম মুহসিন, কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াবাগানের ঝিনাইদহ–যশোর মহাসড়কসংলগ্ন ব্রীজের পাশে বোয়ালীয়া বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।
অভিযান শেষে জব্দকৃত ২০টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামসহ থানার একটি পুলিশ দল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ বলেন, “চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। ছোট-বড় সব ধরনের জলজ প্রাণী একবার এই জালে আটকা পড়লে আর বের হতে পারে না। ফলে নদী–নদী, খাল–বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে যাচ্ছে। এজন্য সরকার এই জাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।”
তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন,
“কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে জলজ জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছেন। এই অঞ্চলের নদী–বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102