সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ছাত্রলীগের ০৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫) ২। ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম রন্টি (২৭) ৩। আওয়ামী লীগ কর্মী মোঃ হান্নান মিয়া (৫০) ৪। ছাত্রলীগ নেতা শাহিদ কাজী (২২) ৫। ছাত্রলীগ নেতা রাজীব শিকদার (১৯) ৬। ছাত্রলীগ নেতা রায়হান পাইক (২১) ৭। ছাত্রলীগ নেতা রবিউল মিয়া (২১) ৮। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইসলাম বেপারী (৪৫) ৯। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪২) ১০। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও ১১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সহ সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মোঃ হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও গ্রেফতারকৃতরা গোপনে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতো।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইসলাম বেপারীকে ও রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় ডেমরা থানা এলাকা থেকে মো: মাহফুজুল হককে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে।

অন্যদিকে বুধবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102