সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

“ত্রিশাল রিপোর্টার্স ক্লাব” এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত:

মো: আব্দুর রহিম খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান (ত্রিশাল প্রতিনিধি) :

আজ বিকাল চারটার সময় ত্রিশাল উপজেলার রিপোর্টার্স ক্লাবের এক মাসিক আলোচনা সভা ক্লাবের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় সকল সদস্যদের অংশ গ্রহণের মাধ্যমে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ মুক্ত আলোচনা সভায় ক্লাবের তহবিলে সকল সদস্যদের মাসিক অনুদান জমা, বানিজ্যিক ব্যাংকে ক্লাবের নামে একটি হিসাব/একাউন্ট খোলা, সকল সদস্যদের নিয়মিত ক্লাবে উপস্থিত হওয়া, নিয়মিত মাসিক আলোচনা সভা করা, এক সদস্যের প্রতি আরেক সদস্যের সহায়তা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করা হয় এবং উপস্থিত সকলেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি: একেএম সাদিকুর রহমান আকন্দ (কিরণ), যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক: মোঃ আকরাম হোসেন মৃধা, কোষাধ্যক্ষ: মোঃ মাসুদ মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: এম এ আব্দুল্লাহ ফকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: এম এম নুর উদ্দিন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক: আনোয়ার জাহান পারভেজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোঃ ইউসুফ আলী, কার্যকরি কমিটির সম্মানিত সদস্য জনাব কামরুজ্জামান মিনহাজ, মোহাম্মদ আব্দুর কাদের সোহেল, এম এম জামাল উদ্দিন শামীম সহ ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

পরিশেষে সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক আলোচনা সভার কাজ সমাপ্ত ঘোষনা করা হয় এবং আলোচনা শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102