সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল উপজেলা ইউনিট গঠন করা হয়েছে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (১ অক্টোবর) দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সরাইল প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি মোঃ শামসুল আরেফিনের সভাপতিত্বে কমিটির আত্নপ্রকাশ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, জেলা শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সেক্রেটারী, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ শিহাব উদ্দীন বিপু। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আহাদ ও সাংবাদিক ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ইউনিটের ৩ (তিন) বছর মেয়াদী ১৩ সদস্যের কমিটি ঘোষনা দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও কলামিস্ট আবেদুর আর শাহীন (দৈনিক বার্তা), সহসভাপতি শেখ মো. ইব্রাহিম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহসভাপতি মো: মুখলেছুর রহমান মোল্লা (দৈনিক সংগ্রাম), সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সম্পাদক মো. আলমগীর (দৈনিক আমাদের সময়), যুগ্ম সম্পাদক মো. ফয়জুল কবীর (দৈনিক ভোরের চেতনা), সাংগঠনিক সম্পাদক মো. আব্বাছ উদ্দিন( দৈনিক আজকের বাংলা), অর্থ সম্পাদক মো. পারভেজ আলম (দৈনিক যায়যায় কাল), দপ্তর সম্পাদক মো. ফখরুদ্দিন (অগ্রধাপ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. খোকন মিয়া (যায়যায়কাল), কার্যনির্বাহী সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু (দৈনিক প্রথম বার্তা), কার্যনির্বাহী সদস্য মো.শাহাগীর মিয়া (আমার দেশ) ও কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন (দুর্নীতির সন্ধানে)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102