বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা তিতাসে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের তিতাস উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা মহিলা দলের আয়োজনে আজ ২৩ সেপ্টম্বর মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি রুবি ইসলামের সভাপতিত্বে ও তিতাস উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পরুশা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া।

কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উপদেষ্টা এড.ফরিদা ইয়াসমিন ডলি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আইরিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পি,নার্গিস আক্তার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তারসহ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102