বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

মোবাইল সাংবাদিকতা বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা আহত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবির উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট ‘২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালার সমন্বয় করেন মোঃ শাহ আলম এবং প্রশিক্ষণ পরিচালনা করেন পিআইবির প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সাংবাদিকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি, সম্পাদনা ও প্রচারের কৌশল শেখানো। পাশাপাশি বহুমুখী প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত উন্মোচন।

কর্মশালায় বক্তৃতা উপস্থাপন, পাওয়ার পয়েন্ট প্রদর্শন, মুক্ত আলোচনা, ফ্লিপ চার্ট প্রদর্শন, মক সেশন, ব্যবহারিক ক্লাস ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও দৈনিক এই আমার দেশ পত্রিকার সাংবাদিক বোরহান তালুকদার জানান, “এই প্রশিক্ষণ আমাদের পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা এনে দিলো। নিয়ম-শৃঙ্খলা মেনে চললে সাংবাদিকতা পেশায় সফলতা আসবে।”

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং গণমাধ্যমের মানোন্নয়নে বিশেষ অবদান রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102