সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা হোমনায় হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে ক’টূক্তির অভিযোগে যুবক আ’টক ; দৃষ্টান্তমূলক শা’স্তি ও ফাঁসির দাবি

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন:

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অ’বমাননাকর ক’টূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রে’ফতার করেছে থানা পুলিশ। মহসিন ওই গ্রামের আলেক শাহর ছেলে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে তাকে আ’টক করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মা’মলা করেন। থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আ’পত্তিকর পোস্ট দেন। এর মাধ্যমে ইসলাম ধর্মকে অ’বমাননা করে মুসলমানদের ধর্মীয় অনভূতিতে আ’ঘাত করেছেন।

এ ঘটনার পরপরই স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়। পরে তারা মহসিনের দৃষ্টান্তমূলক শা’স্তির দাবিতে বিক্ষোভ করেন। তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফাঁ*সির দাবি জানান। তাৎতক্ষণিকভাবে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা থানায় যান।
এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন আরেকটি পোস্ট দেন বলে জানা যায়। এতে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নবীজি (সা.) সম্পর্কে অ’বমাননাকর ক’টূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মহসিনকে গ্রে’ফতার করা হয়েছে। এ ঘটনায় শরিফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মা’মলা করেছেন। আ’সামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102