রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী,  হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীরা ঋণ নিতে অফিসে গেলে তালা বন্ধ দেখতে পান। প্রতিকার পেতে একই দিন থানায় লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেয় মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দু’জন ব্যাক্তি। সেখানে আইডিএনএফ সংস্থা নামের একটি এনজিও গড়ে তোলেন। মাত্র ৫ শতাংশ হারে দু,বছর মেয়াদি ঋণ দেয়ার প্রলোভন দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি করেন। এবং কমপক্ষে এক লাখ করে ঋণ দেওয়া হবে জানিয়ে প্রত্যোকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা সঞ্জয় আদায় করেন।

রোববার বিকেলে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু ঋণ প্রত্যাশীরা এসে দেখেন অফিসে তালা ঝুলছে। আশপাশের লোকজন জানায় সকাল থেকে ওই অফিস তালাবন্ধ। অফিসের লোকের নাম্বারে একাধিকবার ফোন দিলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর তারা বুঝতে পারেন তাদের সাথে প্রতরাণ করা হয়েছে। প্রতারণার বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিকার পেতে ৭৯ জনের ৪ সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ করেন।
উপজেলার আলিহাট গ্রামের আামিরুল ইসলাম জানান, তিনি ওই এনজিওর জবা সমিতির সভাপতি। তার সমিতিতে ২৬ জন সদস্য আছে। প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা সঞ্চয় নিয়েছে। এনজিও পালিয়েছেন শুনে থানা লিখিত অভিযোগ দিয়েছি।

অফিসের মালিক রিয়াজুল আলম জানান, আইডিএফএন সংস্থা নামের এনজিওর দুই ব্যক্তি চলতি মাসের ৩ তারিখে ভাড়া নিতে আসেন। এবং মাসিক ৬ হাজার টাকা মৌখিক ভাড়া চুক্তি হয়। লিখিত চুক্তি করতে চাইলে চলতি মাসের শেষের দিকে ঢাকা থেকে বড় স্যার আসবে তখন লিখিত চুক্তি করার কথা জানান। রোববার সকাল থেকে দেখি অফিসে তালা ঝুলছে। মনে করেছিলাম তারা ফিল্ডে গেছে। বিকেলে শুনি তারা বিভিন্ন জনের কাছ থেকে ঢাকা নিয়ে পালিয়েছে।

হাকিমপুর থানা ওসি নাজমুল হক জানান, ঋণ দেওয়ার কথা বলে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে। রোববার সন্ধ্যায় ৪ টি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমিতির সভাপতির দেওয়া তথ্য মতে ৭৯ জনের তথ্য পাওয়া গেছে যারা প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতারণার শিকার হওয়ার ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102