সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

চুরির অভিযোগে হত্যা

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির অভিযোগে একজনকে হত্যা করা হয়েছে। কার্তিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।

৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে কার্তিক(৩৫) নামের যুবককে হত্যা করা হয়েছে।

জানা যায়– দুর্বৃত্তরা কার্তিককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয় পরে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে একই গ্রামের হদা ও তার সহযোগীরা নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান– এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102