বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৩:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ২১ নং রোডের বস্তি এলাকা হতে এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মোঃ কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102