বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আইন না মানায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও আরো এক ব্যবসায়ীকে সতর্কবার্তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার  (০৪ সেপ্টেম্বর) দুপুর একটার সময় উপজেলার হল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানগুলোতে মিষ্টির মধ্যে মশা মাছি পাওয়ার অপরাধে ২ টি দোকানে জরিমানা এবং অন্য একটি দোকানীকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এসব অপরাধে হরিণারায়নপুর দধি মিষ্টিান্ন ভান্ডারের মালিক শ্রী মঙ্গল চন্দ্র ঘোষ কে ৩০০০ টাকা, অপরদিকে ঘোষ দধি ভান্ডারের মালিক শ্রী মিঠুন কুমার ঘোষকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম তারিক-উজ জামান জানান, মিষ্টি বিক্রয় করার সময় কোন ধরনের  মিষ্টির কার্টুন দিয়ে মিষ্টির ওজন পুজিয়ে দেওয়া যাবে না। কার্টুন বাদে মিষ্টির যেই সঠিক ওজন সেটাই দিতে হবে। নির্ধারিত দিন তারিখ উল্লেখ্য করে প্রতিনিয়ত দোকানে মিষ্টি বিক্রয়ের তালিকা প্রদর্শন করতে হবে বলেও জানান ঐ শীর্ষ কর্মকর্তা। উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা চালিয়ে যাওয়ার কথাও ব্যক্ত করেন তিনি। এসময়ে হরিণাকুণ্ডু থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহোযোগিতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102