রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বন্যাকবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে চুরি-ডাকাতি মামলার ৬সহ গ্রেপ্তার ৯ এফএও-এর কারিগরি সহযোগিতা কর্মসূচির ৫০ বছর পূর্তি উদযাপন এবং কৃষি-খাদ্য ব্যবস্থার রূপান্তর ত্বরান্বিত করতে পাঁচটি নতুন উদ্যোগ সরাইলে পুলিশের সাহসী অভিযানে ডাকাতির কবল থেকে গরুভর্তি ট্রাক উদ্ধার শুধু পাঠ্যবই নয়; নতুন শিক্ষাব্যবস্থায় আসছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ আশুলিয়ায় ডিবির অভিযান হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর শোক কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রকে দিয়ে পরীক্ষাপত্র মূল্যায়নের অভিযোগে দুইজন গ্রেপ্তার বাংলাদেশি প্রযুক্তি গবেষক দল নিরলস ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল প্রশাসনে কাজ করে যাচ্ছে সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে, এসএসসি-২০২৫ ব্যাচের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা

মাঠে পুঁকুর ঝুকিতে ক্লাস করছেন ছাত্র -ছাত্রীরা

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

পেয়ার আলী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দ স:প্রা:বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা মৃত্যুর ঝুকি নিয়ে ক্লাস করছেন।

৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলটি চারপাশে ফসলি আবাদী জমি তার মাঝখানেই ভবানন্দপুর স: প্রা: বিদ্যালয়টি ৩৫ শতক জমির উপর গড়ে উঠেছে। স্কুলটিতে যাওয়ার কোন রাস্তা না থাকলেও আইলের উপর দিয়ে যেতে হয় স্কুলটিতে। প্রত্যেক স্কুলে ছাত্র ছাত্রীদের মুক্তভাবে খেলাধুলা করার সুযোগ থাকলেও ভবানন্দপুর পুর্বপাড়া প্রাইমারীতে সেই সুযোগটি নেয়। স্কুলটি ১৯৮৫ সালে স্থাপিত হলেও জাতীয়করণ হয় ২০১৩ সালে। বর্তমানে প্রধান শিক্ষকসহ মোট ৪ জন শিক্ষক – শিক্ষিকা আছেন স্কুলটিতে। স্কুলটিতে মোট ৬৩ জন ছাত্র -ছাত্রী পড়াশোনা করছেন।

প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান– অন্যান্য প্রাইমারী স্কুলগুলোর মত আমরা স্বাধীনভাবে স্কুলে পাঠদান করাতে পারি না কারন স্কুলের যে মাঠে কোমলমতি শিশুরা খেলাধুলা করার কথা, সেই মাঠেই মরণফাঁদ পুকুরটি। এই পুকুরটির কারনে বর্ষাকালে ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। পুকুরটি ভরাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সু- নজর কামনা করছি।

এ বিষয়ে শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান — স্কুল পরিদর্শন করেছি এবং মাঠের বিষয়ে প্রধান শিক্ষকসহ আলোচনার পর পদক্ষেপ নিতে বলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে কল করা হলে– উনাকে মুঠোফোনে পাওয়া যায় নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102