রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

৩টি গার্মেন্টস/কারখানা মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিতে সরকারের উদ্যোগ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০১ সেপ্টেম্বর, ২০২৫

টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান জনাব ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পত্র ইন্টারপোল সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102