সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জনাব নূরজাহান বেগম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান এবং তাঁর সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা এসময় নূরের স্ত্রীকে সান্ত্বনা দেন ও এ বিপদের সময় তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্য উপদেষ্টা পরে নূরুল হকের সাথে একইসময় আহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে দেখতে তাঁর কেবিনে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেন ও তাদের সান্তনা দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102