সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

জাহিদুল হক আজিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে (২৯ আগস্ট শুক্রবার) জুম্মার নামাজ শেষে বেলকুচি উপজেলা বিভিন্ন স্থান খন্ড খন্ড তৌহিদী জনতা মিছিল নিয়ে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে যোগদান করেন। বেলকুচি উপজেলার তামাই কবরস্থান মাদ্রাসার সায় খুল হাদিস আলহাজ্ব মাওলানা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

উলাম পরিষদের সভাপতি হযরত মাওলানা রাসেল আহমদ, উলামা পরিষদের সদস্য সচিব হযরত মাওলানা সানোয়ার হোসেন, উলামা পরিষদের সহ সভাপতি হযরত মাওলানা শহিদুল ইসলাম সহ উলামা পরিষদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102