শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (রবিবার)

চব্বিশের জুলাই আন্দোলনে তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইন্সটিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

তিনি বলেন তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল। তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এই কারনেই তরুণ কিশোরদের অদম্য স্পিডের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তবর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদেরকে উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদেরকে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন তরুণ কিশোরেরা কোন কাজে পিছপা হয় না। তাই তাদেরকে দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদের কে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের চিফ ন্যাশনাল কাউন্সিলিং সেন্টারে চিফ ইসমত জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102