সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর মতামত জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২২ আগষ্ট, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর মতামত জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন।

গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়। এরপর গত বুধবার (২০ আগস্ট) কমিশনের পক্ষ থেকে মতামত প্রদানের সময়সীমা বাড়িয়ে আজ ২২ আগস্ট বিকেল তিনটা করা হয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়সীমার মধ্যে মোট ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল। এগুলো হলো- নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

তবে, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন।

এদিকে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও একমত নয় দলটি। বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও সমর্থন করেছে দলটি

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102