সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জনপ্রশাসনের গতিপ্রকৃতি ও প্রত্যাশা নিয়ে তাঁদের নিজস্ব বক্তব্য দেন, এসোসিয়েশনের সাথে এর কোনো সম্পর্ক নেই

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, সিনিয়র রিপোর্টার :

তারিখ: ০৯ আগস্ট, ২০২৫

গত ০৮ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনার সম্পর্কিত দু-একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বক্তব্য।

গতকাল ০৮ আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন” শীর্ষক সেমিনার সম্পর্কিত মাননীয় উপদেষ্টাদের নিয়ে দু-একটি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত নেতিবাচক সংবাদটি সেমিনারের আয়োজক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে এসোসিয়েশনের বক্তব্য নিম্নরূপ:
গতকাল আয়োজিত সেমিনারের বিষয়বস্তু সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করা হয়। প্রেরিত বিজ্ঞপ্তির আলোকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলেও দু-একটি গণমাধ্যমে সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে মাননীয় উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যা এসোসিয়েশনের বক্তব্য নয়।
এসোসিয়েশনের আয়োজিত সেমিনার একটি একাডেমিক বিষয়। এতে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞজনেরা দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি ও প্রত্যাশা নিয়ে তাঁদের নিজস্ব বক্তব্য দেন, এসোসিয়েশনের সাথে এর কোনো সম্পর্ক নেই।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার আলোকে আগামী দিনের জনপ্রত্যাশার ও জনপ্রশাসন নিয়ে অনেক ইতিবাচক-নেতিবাচক, আত্মসমালোচনা ও গঠনমূলক বক্তব্য, পরামর্শ ও প্রত্যাশা উঠে আসে। সেমিনারে জুলাই গণঅভূত্থানের শহীদ পরিবারের চার জন সদস্যও তাদের প্রত্যাশা ও আকাঙখা ব্যক্ত করেছেন। এসোসিয়েশন কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব বিষয় উল্লেখ করা হয়। এটাই এসোসিয়েশনের বক্তব্য।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মনে করে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। দৃশ্যমান সংস্কার কার্যক্রমসহ অনিয়ম ও দুর্নীতির বিরু্দ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102