রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সৌলা দোকাচি এলাকায় গুভাউন ঘরের রক্ষিত পিঁয়াজ ও রসুনের বীজ চুরির ঘটনায় ২টি মামলার এজাহারনামীয় আসামি নাসিরুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বটতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শ‌ওকত আলী সরকার ।

থানা সূত্রে জানা যায়– গত ৪ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের সৌলা দোগাছির মতিউর রহমানের বাড়ির গুডাউন থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

অজ্ঞাত দুষ্কৃতকারীরা গুডাউনের কেচি গেট ও সাটার কেটে ১৫০০ কেজি পিঁয়াজের বীজ ও ২০০০ কেজি রসুন বীজ ও নগদ অর্থসহ সর্বমোট পাঁচ লাখ ৬৭ হাজার টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই মালিক মতিউর রহমান বাদী হয়ে গত ১০ জুন বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে পর্যালোচনা করে এবং প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102