সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রতিটি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

প্রতিটি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে

জাকির হোসেন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। আহত ও পঙ্গুদের পুনর্বাসন করতে হবে, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছিল ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য—নব্য ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নয়।” তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং নৈরাজ্য বেড়েই চলছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন

জামায়াত-শিবিরকে যারা বাংলাদেশ ছাড়ার স্লোগান দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশ কারো বাব-দাদার সম্পত্তি নয়। এটি ১৮ কোটি মানুষের দেশ, এ দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। ইতিহাস থেকে শিক্ষা নিন—যারা জামায়াত-শিবিরকে বাংলা ছাড়তে বলেছিল, তারা আজ কোথায়?

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এবং সঞ্চালনা করেন উপজেলা অফিস সম্পাদক আব্দুল বারী
এ সময় আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, উপজেলা সেক্রেটারি খাইরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শ্যামলী পাড়া, কাওয়াক হয়ে গুলিস্তানে গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102