বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

অপরিণত বয়সে বিয়ের কারণে অত্যন্ত ঝুকিতে ভোগেন মেয়েরা। আইনে শাস্তির বিধান থাকলেও জন সচেতনতার কারণে বাল্য বিবাহের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। বলছি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কথা।

সোমবার দুপুরে দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্‌রাসায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ জুলাই) উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্‌রাসাটিতে আলোচনা সভা/উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধ, নারী ও শিশু পাচার, ইভটিজিং প্রতিরোধ, স্কুল মাদ্রাসা থেকে ঝরেপড়া প্রতিরোধ, বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠা সহ নান বিষয় ব্যাপক আলোচনা করা হয়। এসময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

এসময়ে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আশাদুজ্জামান, সহকারী প্রভাষক শাম্মি আক্‌তার, মোমিনা খাতুন সহ আরো অনেকেই। উল্লেখ্য শুধু আইন প্রয়োগ করেই নয় এবাপারে প্রয়োজন ব্যপক সচেতনতা বৃদ্ধি করা। বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর খবর শোনা যায় প্রতিনিয়ত, তাই আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান আলোচকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102