সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছ থেকে পড়ে রাজু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

২০ জুলাই (রবিবার) সকালে উপজেলার ৭ নং রাতোর ইউপির ভাটপাড়া গ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়–নিহত রাজু আহমেদ বাড়ির পাশে ইউক্যালিপটাস গাছ বাধার কাজ করছিলেন। এমন সময় বাঁকা গাছকে সোজা করার উদ্দেশ্যে গাছে ওঠেন।

এক পর্যায়ে গাছের ডাল ভেঙ্গে পড়লে তিনি নিচে পড়ে যান এবং নিচে থাকা কোদালের ওপর আছড়ে পড়েন। এতে কোদালের হাতলটি তার পেটে ঢুকে গেলে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান–বিষয়টা আমি শুনেছি তবে এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পায়নি |

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102