রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২০ জুলাই, ২০২৫

আজ সকাল ১১:৩০ মিনিটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে “২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন।

সভায় মাননীয় উপদেষ্টা মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে এবং অনুমোদিত বাজেটের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, “আমাদের অবকাঠামোগত উন্নয়ন হতে হবে টেকসই এবং ফলপ্রসূ, যাতে জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে পায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন প্রকল্পসমূহে অধিকতর গতিশীলতা ও সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102