রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে আখের রসের মেশিন বসিয়ে যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর হাটে কসাই পট্টির (ভ্যাজাইলা মোড়) পাশে প্রতি শুক্রবার প্রধান সড়কের ওপর বসানো হয় আখের রস বিক্রির মেশিন। এসব মেশিন সড়কের একটি বড় অংশ জুড়ে বসানো হওয়ায় প্রতি শুক্রবার সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে প্রতি শুক্রবার হাটবারে যানবাহন ও মানুষের চাপ বেড়ে গেলে পরিস্থিতি হয়ে পড়ে আরও ভয়াবহ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও হাটে আগত ক্রেতা-বিক্রেতারা।

স্থানীয়রা জানান, আখের রস বিক্রেতারা সড়কের দুই পাশে দখল করে দোকান বসাচ্ছেন। ফলে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

একজন ভুক্তভোগী পথচারী বলেন, “আখের রসের দোকানগুলোর কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সময়মতো গন্তব্যে পৌঁছানোও সম্ভব হচ্ছে না।”

স্থানীয় এক দোকানদার অভিযোগ করে বলেন, “এই সমস্যা অনেক দিনের। বারবার বলার পরও কেউ ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রতিনিয়ত সমস্যা আরও বাড়ছে।”

এ অবস্থায় দ্রুত সমাধানের দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সড়ক থেকে আখের রস বিক্রির মেশিন অপসারণ ও বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ভুক্তভোগীদের মতে, একমাত্র প্রশাসনের সক্রিয় উদ্যোগই পারে এই বিশৃঙ্খলা নিরসন করে হাট এলাকার স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102