রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মোঃ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮জুলাই) সকাল ৭ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা। ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ম্যারাথনে জুলাই শহীদ পরিবারের সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,জেলা ক্রিড়া সংস্থার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২১০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। প্রতিযোগিতা অনুষ্ঠানের সদস্য সচিব এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ এর সার্বিক ব্যস্থাপনায় ম্যারাথন অনুষ্ঠানের তত্বাবধান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়াবীদ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আউয়াল এবং ডাক্তার মিথিলা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা রিপার্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, স্কাউট-রোভার সদস্য সহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ম্যারথন অনুষ্ঠানের কারিগরি সহায়তা প্রদান করেন জেলা ক্রিড়া অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠান সফল করতে এবং চিকিৎসা সহায়তা দিতে সদর হাসপাতালের এম্ব্যুলেন্স এবং ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক উপস্থিত থাকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102