সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অল্প বৃষ্টিতে স্কুল মাঠে জলবদ্ধতা : ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ লিটন হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে। অল্প বৃষ্টি হলেই দুই বিদ্যালয়ের মাঠে আশপাশের পানি এসে জমে থাকে। নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি স্কুলে আসা-যাওয়াতেও পড়ছে নানা ঝামেলায়।

শিক্ষার্থী তাহমিনা আক্তারের ভাষ্য, সবখানে উন্নয়ন হলেও আমাদের স্কুলে এখনো তার কোনো ছোঁয়া লাগেনি। দুইটা স্কুলে অনেক ছেলেমেয়ে পড়ে। মাঠ ভরাট আর ড্রেন নির্মাণ হলে সমস্যা আর থাকবে না।

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকাশ জানায়, স্কুলে আসার সময় পিচ্ছিল কাদায় পড়ে যাই। ব্যাগ, বই, জামাকাপড় সব ভিজে যায়। আমরা মাঠে খেলতেও পারি না।

অন্যদিকে বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবরিনা বলে, বাজার ও পাশের বাড়ির পানি আমাদের স্কুল মাঠে এসে জমে যায়। মাঠ নিচু হওয়ায় পানি বের হয় না। মশা-মাছির উপদ্রবও বাড়ছে প্রতিদিন।

আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার বলেন, প্রতিদিন মাঠে পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা তো বন্ধই, বরং স্কুলে এসে বসাও কষ্টকর হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, বিষয়টি জানার পর আমি ইউনিয়ন প্রশাসককে জানিয়েছি। তিনি স্কুল পরিদর্শনও করেছেন। জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসী বলছেন, দুই স্কুলের মাঠ দ্রুত মাটি দিয়ে ভরাট করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ অত্যাবশ্যক। তা না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা—উভয়ই চরম হুমকির মুখে পড়বে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102