রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বেরিবাধ ও ইছামতি নদী পরিদর্শন “আর কাউকে নদী দখল করতে দেব না” — ব্যারিস্টার নজরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী :

সোনাবাজু বেরিবাধ ও ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। সোমবার (১৪ জুলাই) ইছামতি নদী পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি বেরিবাধের মূল নদীতে প্রয়োজনীয় সংখ্যক স্লুইসগেট স্থাপনের জোর দাবি জানান।

তিনি বলেন, “ইছামতি নদীকে কেন্দ্র করেই এই অঞ্চলের কৃষিভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল। নদীটি ছিল কৃষিপণ্য পরিবহনের প্রধান পথ এবং জেলেদের জীবিকার উৎস। কিন্তু দুঃখজনকভাবে এখানে স্লুইসগেট না দিয়েই বেরিবাধ নির্মাণ করা হয়েছে, ফলে বর্ষাকালেও নদীতে প্রয়োজনীয় পানি থাকছে না। এতে করে মৎস্যজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।”

ব্যারিস্টার নজরুল আরও বলেন, “বিগত সময় ক্ষমতার অপব্যবহার করে নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করা হয়েছে। এমনকি জেলেদের নদীতে নামতেও দেওয়া হয়নি। এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব — আর কাউকে নদী দখল করতে দেব না।”

তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালত নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ইছামতির ক্ষেত্রে তা বাস্তবে কার্যকর হচ্ছে না। সুইসগেট না থাকায় নদী শুকিয়ে যাচ্ছে, কচুরিপানায় ভরে উঠেছে। কয়েক মাস পর এই কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ হবে দূষিত। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে নদীটি একেবারে হারিয়ে যাবে।”

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সদর থানা জামায়াতের আমীর ও ঢাকা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ পশ্চিমের সেক্রেটারি মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102