মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ খ্রি.

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারনামীয় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। সজীব ব্যাপারী (২৭) ও ২। মো: রাজিব ব্যাপারী (২৫) ।

রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩৫ ঘটিকায় নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে নেত্রকোণা জেলা হতে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম ।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও ‌‌র‍্যাব কর্তৃক পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনের গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করো হলো।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102