সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের জহির হত‍্যার পলাতক আসামী ডালিম কে বিমানবন্দরে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসঃ মেঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিম বিদেশ
পালানোর চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন।

শনিবার সকালে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে এবং বিষয়টি তিতাস থানা পুলিশকে অবহিত করে।আ টক মো. ডালিম তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, পাসপোর্টে ডালিম তার পিতার প্রকৃত নাম ‘আনোয়ার হোসেন’ এর পরিবর্তে ‘আমির হোসেন’ দেখিয়ে জা লিয়াতির মাধ্যমে তা তৈরি করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, উপজেলা ডালিম মানিককান্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু মোল্লার ছেলে জহির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। তার পিতার নাম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক ডালিমকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর, প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ডালিম পলাতক ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102