মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩ জুলাই ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদর দপ্তর পরিদর্শন করেন। সকাল ১১টা ৩০ মিনিটে সিনিয়র সচিব মহোদয় সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে সাদর অভ্যর্থনা জানান। সিনিয়র সচিব অভিবাদন মঞ্চ আরোহণের পর অগ্নিসেনাদের একটি চৌকস দল তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে। সিনিয়র সচিব মহোদয়ের সফরসঙ্গী ছিলেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) জনাব মোঃ শামীম খান এবং সচিব মহোদয়ের একান্ত সচিব জনাব মোঃ রাহাত বিন কুতুব। অভিবাদন গ্রহণ শেষে সিনিয়র সচিব মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ইকুইপমেন্ট ডিসপ্লে ঘুরে দেখেন। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার, পিএসসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব জনাব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি এবং অধিদপ্তরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব মহোদয় মনোযোগ দিয়ে প্রেজেন্টেশন শোনেন এবং তারপর বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্নিপ্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সবধরনের দুর্যোগে জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সিনিয়র সচিব মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এর পর সিনিয়র সচিব মহোদয় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন। দুপুর ২টায় তিনি অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102