মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

মোংলা উপজেলার জয়মনিতে ৪০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

শেখ মহিউদ্দিন, মোংলা প্রতিনিধি :

১১ মার্চ (মঙ্গলবার) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে ৪০ বছর বয়সের যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পবিত্র রমজান মাসে জয়মনি বাজার জামে মসজিদে বিকাল ৪:৪০ মিনিটে মাওলানা জসিমউদ্দিনের হাতে কালেমা পড়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রিপন শীল (৪০) , পিতাঃ মৃতঃ গৌরাঙ্গ শীল। গ্ৰামঃ উত্তর রাজাপুর, থানাঃ শরণখোলা। তার বর্তমান ঠিকানাঃ চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামে।

তার নাম রাখা হয়েছে, মোঃ ইউসুফ। তিনি দীর্ঘদিন যাবত জয়মনি গ্রামে বসবাস করতেন। তার জয়মনি বাজারে একটি হেয়ার কাটিংয়ের একটি দোকান রয়েছে। যখন দোকানে তিনি কাজ করতেন।

তখন তার দোকানে সাউন্ড বক্সে গানের পরিবর্তে সাধারণ মানুষ ওয়াজ মাহফিল শুনতে পেত।
তিনি বলেন, আমি আমার নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাকে কেহ কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি।

আমি অনেক বছর ধরে ওয়াজ মাহফিল শুনতাম। সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ইসলাম ধর্ম গ্রহণের জন্য।

আমার কাছে ইসলাম ধর্মের নিয়ম কানুন খুব ভালো লাগে। তারা সবাই এক সাথে সারিবদ্ধ হয়ে কত সুন্দর ভাবে নামায আদায় করে। যা দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

এর মাধ্যমে বুঝা যায় ইসলাম একটি শান্তির ধর্ম।
পরিশেষে তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ইসলাম নিয়ম কানুন সঠিকভাবে পালন করতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102