মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ জুন) সকালে হাটপাচিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী চতুর, লেদু শেখ, মানিক বেপারি, মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগমসহ অনেকেই। বক্তারা বলেন, যমুনা নদীর রাক্ষুসী ভাঙনে হাটপাচিল গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে সরকারি বাঁধের ঢালে, অন্যের পতিত জমিতে কিংবা পলিথিন-টিনের ছাপড়া তুলে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হলে আরও বড় দুর্ভোগের মুখে পড়বেন তারা।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “যমুনা ভাঙনে গৃহহীন হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102