মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তি :

২০২৫ সালের প্রথম কোয়ার্টারে ১২৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪% বেশি

ঢাকা, ৪ জুন ২০২৫ঃ দাবি নিষ্পত্তির ক্ষেত্রে এ বছরের প্রথম কোয়ার্টারে আগের বছরের তুলনায় ৩৪% প্রবৃদ্ধি অর্জন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ কোয়ার্টারে প্রতিষ্ঠানটি প্রায় ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে, যা ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে নিষ্পত্তি করা ৯৬ কোটি টাকার তুলনায় বেশি। প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি ও পরিচালনগত দক্ষতার ফলেই উল্লেখযোগ্য এ অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান মৃত্যুজনিত দাবি বাবদ ৭৭ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ৩৯ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি নিষ্পত্তিতে ১৩ কোটি টাকা পরিশোধ করেছে। অন্যদিকে, ২০২৪ সালের একই সময়ে প্রতিষ্ঠানটি মৃত্যুজনিত দাবি বাবদ ৬০ কোটি টাকা, স্বাস্থ্যসেবাজনিত দাবি বাবদ ২২ কোটি টাকা এবং মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি বাবদ ১৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গার্ডিয়ান এর দাবি নিষ্পত্তির হার ছিল ৯৭.৬৯%, যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বীমাদাবি নিষ্পত্তিতে অগ্রগতি নিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, -গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাকে এবং তাদের সন্তুষ্টি অর্জনকে আমরা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। বর্তমানে, আমরা ৯৫% দাবি তিন কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে, একদিনের মধ্যে দাবি নিষ্পত্তি করা। আমাদের সেবার মানোন্নয়নে আমরা এ প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি।

বর্তমানে, ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ গার্ডিয়ান এর কাভারেজের আওতায় রয়েছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি ৪৫০টিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের (কর্পোরেট, এম্বাসি, এনজিওসহ অন্যান্য) কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করছে। এছাড়াও, দেশজুড়ে বিস্তৃত গার্ডিয়ানের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে রয়েছে ৫শ পার্টনার হাসপাতাল রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পলিসি গ্রহীতাদের জন্য স্বাস্থ্যবিষয়ক দাবি নিষ্পত্তিকে আরও সহজ ও কার্যকর করেছে। গার্ডিয়ান দেশজুড়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মানসম্পন্ন বীমা সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অর্জনই এর প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102