রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈষম্য বিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলা: দেবিদ্বারে আ’লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

সৌদি প্রতিনিধি: মো: সেলিম রানা :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে রিমান্ডে নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ মে) দেবিদ্বার থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লা ৪ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি ৬ জন আসামির মধ্যে একজনের ১ দিনের এবং অপর ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন—
১. মো. সিরাজুল ইসলাম সরকার (৬০): মোহাম্মদপুর গ্রামের মৃত মালেক সরকারের পুত্র, এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান (৫ বার নির্বাচিত)।
২. আনিস মেম্বার (৩৮): রসুলপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য। তার বিরুদ্ধে একাধিক মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির মামলা রয়েছে।
৩. নাঈম হাসান সরকার (২৪): বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা, সুজাত আলী সরকারী কলেজের ছাত্র ও ছাত্রলীগ সদস্য।
৪. কাউছার সরকার (৩৩): বক্রিকান্দি গ্রামের যুবলীগ সদস্য।
৫. মো. কাউছার (২৮): বানিয়াপাড়া গ্রামের যুবলীগ কর্মী।
৬. সুজন মিয়া (৩০): ছোটশালঘর গ্রামের সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (৩১ মে) তাদের দেবিদ্বার থানায় এনে রুবেল হত্যাসহ অন্যান্য অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার (১ জুন) ১ দিনের রিমান্ড শেষে সিরাজুল ইসলাম সরকারকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়। বাকি ৫ জনের রিমান্ড শেষ হলে সোমবার (২ জুন) আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102